ফুলগাজীতে ৩টি বসত ঘর আগুনে পুড়ে ছাই
নিজস্ব প্রতিনিধিঃ ফুলগাজীতে বসত ঘরসহ ৩টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার আমজাদহাট ইউনিয়নের উত্তর ধর্মপুর গ্রামের আবদুল হক মেম্বারের বাড়িতে আগুনের ঘটনাটি ঘটে। আগুনে জালাল আহম্মদ ও আনোয়ার হোসেনের বসত ঘরসহ ২টি রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে।
এলাকাবাসী জানান, মঙ্গলবার বার সন্ধ্যায় হটাৎ জালাল ও আনোয়ারের ঘরে আগুন দেখতে পায় পরিবারের লোকজন। এসময় তাদের চিৎকারে লোকজন এগিয়ে আসলেও কেউ কাছে যাওয়া সম্ভব হয়নি। খবরপেয়ে ফায়ারসার্ভিসের লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনেন। আগুনে ঘরের আসবাবপত্র সহ মুল্যবান জিনিস পত্র পুড়ে ছাই হয়ে যায়।
ফায়ারসার্ভিসের লোকজন জানান, বিদ্যুতের ত্রুটি থেকে আগুনের সুত্রপাত ঘটতে পারে।
ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার, শীতের কম্বলসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
তথ্যঃ সাহাব উদ্দিন

Post a Comment