Wednesday, October 16, 2019

ফুলগাজীতে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী

 
ফুলগাজীতে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আলোচনা সভা ও 
র‌্যালী

ছবি: ফুলগাজীর সময় ডট কম


ফুলগাজীর সময় ডেস্ক:

আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ, পুষ্টিকর খাদ্যই হবে আকাঙ্খিত ক্ষুধামুক্ত পৃথিবী। এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফুলগাজীতে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ১৬ অক্টোবর বুধবার ফুলগাজী উপজেলা মিলনায়তনে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়। ফুলগাজী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফুলগাজী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম মজুমদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা সুনীল দত্ত, কৃষি কর্মকর্তা মমিনুল ইসলাম, ফুলগাজী সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক, পৈথারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমানসহ প্রমুখ।

সম্পাদনা: এমএসআই মজুঃ

Post a Comment