Wednesday, October 16, 2019

ফুলগাজীতে জাসদের গণমিছিল

ফুলগাজীতে জাসদের গণমিছিল


জহিরুল ইসলাম জাহাঙ্গীর:-
আইনের শাসন ও প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। দুর্নীতিবাজ - লুটেরা- গুন্ডা,
অসৎ অফিসার-অসৎ' রাজনীতিকদের অপরাধী সিন্ডিকেট ধ্বংস করতে হবে শুদ্ধি অভিযান ও দুর্নীতি বিরোধী অভিযান জেলা - উপজেলা পর্যন্ত জোরদার করতে হবে। এই দাবি নিয়ে ১৬ অক্টোবর বুধবার "সুশাসনের জন্য" জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ফুলগাজী উপজেলা কমিটির আয়োজনে দেশব্যাপী গণমিছিলের অংশ হিসেবে ফুলগাজী বাজারের প্রধান প্রধান সড়কে জাসদের সকল নেতাকর্মীদের অংশগ্রহণে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
 এতে উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা কমিটির  সভাপতি আবুল খায়ের মেম্বার, সাধারণ সম্পাদক বিনোদবিহারী বিশ্বাস ভানু,জুলকু মেম্বার, আবুল কালাম. গোলাম জব্বার পল্টু. রিয়াজউদ্দিন, জিয়াউদ্দিন মেম্বার, দুলাল বৈদ্য সহ আরো জাসদের নেতাকর্মীবৃন্দ।
সম্পাদনাঃএমএসআই মজুঃ 

Post a Comment