Saturday, September 28, 2019

ফুলগাজীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৫ হাজার টাকা জরিমানা



মোর্শেদঃ
ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সীরহাটে সোমবার (৯ সেপ্টেম্বর)সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে।
অভিযান পরিচালনার সময় উপজেলার মুন্সীরহাট বাজারে বিভিন্ন অপরাধে সৌদীয়া ও ইরানী এ দুইটি খাবার হোটেলের মালিকের ২৫ হাজার টাকা টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ফুলগাজী উপজেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জানান,ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩,৫২ ও ৫৩ ধারায় খাদ্যে ভেজাল ও অন্যান্য অপরাধে মুন্সীরহাট বাজারে সৌদীয়া হোটেল ১০ হাজার টাকা ও ইরানী হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনার সময়ে ফেনী জেলা ফেনী জেলা ভোক্তা অধিকার এর সহ পরিচালক সোহেল চাকমা, ফুলগাজী থানার এস আই মনির হোসেন, স্যানেটারী ইন্সপেক্টর মোঃ জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।
সম্পাদনাঃ এমএসআই মজু:

Post a Comment