Sunday, November 3, 2019

ফুলগাজীতে স্কুলের সিঁড়ির নিচ থেকে হাত পা বাঁধা অবস্থায় স্কুল ছাত্র উদ্ধার

ফুলগাজীতে স্কুলের সিঁড়ির নিচ থেকে হাত পা বাঁধা অবস্থায় স্কুল ছাত্র উদ্ধার

ফুলগাজীর সময় ডেস্কঃ
ফুলগাজীর মুন্সিরহাট আলী আজম স্কুল এন্ড কলেজের সিঁড়ির নীচ থেকে হাত পা বাঁধা অবস্থায় ৩ নভেম্বর (রবিবার) সকালে কাজী রিজওয়ান বিজয় (১২) নামে ৬ষ্ঠ শ্রেনির এক স্কুল ছাত্রকে উদ্ধার করেছে স্কুলের ছাত্র ছাত্রীরা। তাৎক্ষনিক আহত অবস্থায় তাকে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের দঃ শ্রীপুর গ্রামের কাজী নুরুল আহাদের ছেলে।
স্কুলের অধ্যক্ষ মোঃ শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রবিবার সকাল ৯ টায় স্কুলের ছাত্র ছাত্রীরা সিঁড়ির নিচে হাত পা বাঁধা ও আহত অবস্থায় দেখে তাকে ফোনে জানায়। তিনি তাৎক্ষনিক তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেন। এ ঘটনায় স্কুলের পক্ষ থেকে থানায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।
এদিকে আহত স্কুল ছাত্র বিজয় জানান রবিবার সকালে সে প্রাইভেট পড়ার জন্য স্কুলে যায়। প্রাইভেট পড়ে স্কুল থেকে বের হওয়ার সময় কয়েকজন লোক তাকে মারধর করে হাত পা বেঁধে সিঁড়ির নিচে ফেলে রেখে চলে যায়।
তার পরিবারের দাবী গত কিছুদিন পূর্বেও বাড়ীর পাশে রিজওয়ানের উপর হামলা করে কয়েকজন মুখোশধারী অজ্ঞাত দূর্বৃত্ত। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে জানান স্থানীয়রা।
সম্পাদনাঃ এমএসআই মজুঃ


Post a Comment