ফুলগাজীর সময় ডেস্কঃ "পুলিশের সাথে কাজ করি, মাদক-জঙ্গী ও সন্ত্রাসমুক্ত দেশ গড়ি" এই স্লোগানকে সামনে রেখে ফুলগাজীতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। ২৬ অক্টোবর সকালে ফুলগাজী থানার আয়োজনে এই আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি বাজারের প্রধান প্রধান সড়ক পদক্ষিন শেষে আলোচনা সভায় মিলিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম মজুমদার, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফুল ইসলাম, ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কুতুব উদ্দিন, ফুলগাজী সদর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান মোঃ সেলিম, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজান কোম্পানি, ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী জামাল, উপজেলা ছাত্র লীগের সাধারন সম্পাদক মোঃ শামিম সহ ফুলগাজী থানার সকল পুলিশ সদস্য ও বিভিন্ন শ্রেনি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
র্যালী শেষে ওসি কুতুব উদ্দিন সাংবাদিকদের সঙ্গে থানার কনফারেন্স রুমে মতবিনিময় করেন।
সম্পাদনাঃ এমএসআই মজুঃ


Post a Comment