Saturday, September 28, 2019

ফুলগাজী পরশুরাম ও ছাগলনাইয়ার ৪৪টি পুজা মন্ডপে এমপি শিরিনা আখতারের অনুদান




ফুলগাজীর সময় ডেক্স: ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার ৪৪টি পুজা মন্ডপে এমপি শিরিনা আখতার অনুদান প্রদান করেছেন। শনিবার  বিকেলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফেনীর ফুলগাজী উপজেলা পুজা উদযাপন পরিষদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বাবু দীপক বণিকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-১ এর সাংসদ শিরিন আখতার। ফেনী পৌর  পুজা উদযাপন পরিষদের যুগ্ম সাঃ সম্পাদক বাবু সুরঞ্জিত নাগের  সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম, সহকারী কমিশনার (ভূমি) মোছাম্মৎ সাবিনা ইয়াসমিন,ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাঃ সম্পাদক হারুন মজুমদার, জেলা জাসদের সভাপতি কাজী আবদুল বারী প্রমুখ।
মতবিনিময় সভায় ফুলগাজী পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ছাড়াও ফেনী ও ছাগলনাইয়া পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাংসদ শিরিন আখতার ফুলগাজীর বিভিন্ন পুজা মণ্ডপে সরকারের গৃহীত অনুদান প্রদান করেন।

Post a Comment