Monday, December 23, 2019

ফুলগাজীর বেদে পল্লীর বাসিন্দাদের নিয়ে সংবাদ প্রকাশের পর প্রশাসনের উদ্দেগ্যে কম্বল বিতরন



ফুলগাজীর সময় ডেস্কঃ
মানবেতর জীবন পার করছে ফুলগাজীর বেদে পল্লীর বাসিন্দারা এমন শিরোনামে অনলাইন পোর্টাল ফুলগাজী নিউজ, ফুলগাজীর সময় এবং  দৈনিক নয়া পয়গাম পত্রিকায় সংবাদ প্রকাশের পর ফুলগাজী উপজেলা প্রশাসনের উদ্দেগ্যে কম্বল বিতরন করা হয়। ২৩ ডিসেম্বর রাতে ফুলগাজীর পরিত্যক্ত রেলস্টেশনে বেদে পল্লীর বাসিন্দাদের মাঝে এই কম্বল বিতরন করেন। এসময় ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল আলিম মজুমদার, ফুলগাজী  উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মমিনুল ইসলাম, ফুলগাজীর সময় ডটকম'র সম্পাদক মোঃ সাইফুল ইসলাম মজুমদার, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ শামিম ও পুলিশ সদস্যসহ গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

1 Comments: