পরশুরাম প্রতিনিধি ঃমাহে রবিউল আউয়াল উপলক্ষে ফেনীর পরশুরামের মির্জানগর ইউনিয়নের আশ্রাফপুরে আলহাজ্ব আবিদুর রহমান ফাতেমা খাতুন কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ক্বেরাত, হামদ-নাত ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মাওঃ নোমান আল বারী এর পরিচালনায় গতকাল শনিবার দিন ব্যাপী মাদরাসা ময়দানে উক্ত প্রতিযোগীতায় দেশের এবং দেশের বাইরে শতাধিক কুরআনে হাফেজ এবং ইসলামী সংগীত শিল্পীরা অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ট্রাস্টের সভাপতি, ঢাকা স্টক এক্সেজের প্রাক্তন চেয়ারম্যান ও বর্তমান পরিচালক আলহাজ্ব রকিবুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল, মির্জানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টু, মুক্তিযোদ্ধে অন্যতম সংগঠন মাওঃ আজিজুল হক সহ অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি বিভিন্ন বিষয়ে প্রতিযোগীতায় বিয়জীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরে দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
সম্পাদনাঃ এমএসআই মজুঃ

Post a Comment