নিজস্ব সংবাদদাতাঃ
একই দিন দুপুরে উত্তর কাশিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাযা শেষে মরহুমের মরদেহ ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সাংবাদিক সৌরভ পাটোয়ারীর পিতার মৃত্যুতে ফুলগাজী প্রেস ক্লাবের সভাপতি কবির আহম্মদ নাছির, সাধারণ সম্পাদক সাঈদ হোসেন সাহেদ সহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


Post a Comment