Saturday, September 28, 2019

ফুলগাজীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্ভোধন



মোঃ সাইফুল ইসলাম মজুমদার :
ফুলগাজীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন করা হয়েছে। ১১ সেপ্টেম্বর (বুধবার) বিকালে ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্ভোধন করা হয়। ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টুর্ণামেন্ট উদ্ভোধন করেন ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম। ফুলগাজী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাজিম উদ্দিন মজুমদারের সঞ্চালনায় বর্নাঢ্য এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাম্মৎ সাবিনা ইয়াসমিন, ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কুতুব উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী জামাল উদ্দিন ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে ফুলগাজী শিল্পকলা একাডেমীর সদস্য জহিরুল ইসলাম জাহাঙ্গীরের পরিচালনায় স্কুলের ছাত্রছাত্রীরা জাতীয় সংগীত পরিবেশন করেন। এ সময় অতিথিবৃন্দ জাতীয় পতাকা ও টুর্ণামেন্টের স্ব- স্ব দলীয় পতাকা উত্তোলন করেন। উদ্ভোধনী খেলায় উপজেলার মুন্সিরহাট ইউপি একাদশকে ২-১ গোলে হারিয়ে দরবার ইউপি একাদশ জয়লাভ করে। আগামি ১৫ সেপ্টেম্বর সমাপনি খেলা অনুষ্ঠিত হবে। খেলায় উপজেলার ৬ ইউনিয়নের ৬টি দল অংশগ্রহন করে।

Post a Comment