মোর্শেদঃ
ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সীরহাট ইউনিয়নস্থ সীমান্তবর্তী দক্ষিন পৈথারা গ্রামের অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মোঃ মোস্তফার বিরুদ্ধে মুন্সীরহাট-পৈথারা সড়কের কোল ঘেঁষে নিজ বাড়ীর প্রাচীর নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল আমিন অভিযোগের বিষয়ে বাড়ীর মালিককে অবহিত করে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।এ বিষয়ে দ্বিতল এই বাড়ীর মালিক মোস্তফার নিকট জানতে চাইলে তিনি চেয়ারম্যান নুরুল আমিনের সাথে ফোনালাপের সত্যতা স্বীকার করে বলেন,চোরার উপদ্রব হতে রক্ষাকল্পে এটি নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। মোস্তফা বলেন, চেয়ারম্যানের পরামর্শ অনুযায়ী সীমানা প্রাচীর নির্মাণের বিষয়ে আজ (১১ সেপ্টেম্বর) ইউপি কার্যালয়ে আবেদন পৌছানো হয়েছে। তিনি জানান, চেয়ারম্যান শীগ্রই ঘটনাস্থল পরিদর্শন করবেন। এ বিষয়ে মতামত জানার জন্য চেয়ারম্যানকে ফোনে পাওয়া যায়নি।
ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শনকালে দেখা যায়,মুন্সীরহাট -পৈথারা সড়কের কোল ঘেঁষে সীমানা প্রাচীর নির্মাণে কাজ শুরু হওয়ার পাশাপাশি নির্মাণ সামগ্রী রাখা হয়েছে।
এলাকার সচেতন জনগোষ্ঠী ও স্থানীয় ইউপি সদস্য বদিউজ্জামান বলেন, সরকারি রাস্তা দখলে অন্যরা উৎসাহিত হবে। সীমানা প্রাচীর নির্মাণ বন্ধে এলাকাবাসী উপজেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
সম্পাদনাঃ এমএসআই মজুঃ
সম্পাদনাঃ এমএসআই মজুঃ

Post a Comment