Tuesday, November 19, 2019

ফুলগাজীতে ভ্রাম্যমাণ আদালতে লবনের দাম বেশি ও মেয়াদোত্তীর্ণ পন্য বিক্রির দায়ে ২ ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা



ফুলগাজী প্রতিনিধিঃ
ফুলগাজী উপজেলার পুরাতন  মুন্সীরহাট বাজারে ভ্রাম্যমাণ আদালত মাধ্যমে ২ ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার রাতে মুন্সীরহাট বাজারে হৃদয় স্টোরের মালিক আবদুল মতিন চৌধুরীকে বেশী দামে লবন বিক্রি দায়ে ৫ হাজার টাকা ও বণিক স্টোরের মালিক লীলু বণিককে ৫ হাজার টাকা জরিমানা করা  হয়। 
এই সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন  ফুলগাজী উপজেলার নির্বাহী ম্যজিষ্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। সংশ্লিট সূত্র জানায় , লবনের  সংকট  রয়েছে  বলে গুজব ছড়িয় পড়লে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যজিষ্ট্রেট মোঃ সাইফুল ইসলাম উপজেলার  বড বাজার ফুলগাজী ও   পুরাতন মুন্সীরহাট  বিভিন্ন দোকান পরিদর্শন করে ব্যবসায়ীদের নিত্য প্রয়োজনীয় পন্য মজুদ রাখা  এবং অধিক মুনাফার লোভে ভোক্তাদের ক্ষতিগ্রস্থ না করতে সতর্ক  করেন।
সম্পাদনাঃ এসএইচএস/ এমএসআই মজুঃ

Post a Comment