ফুলগাজীতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৩ নভেম্বর (বুধবার) সকাল ১১ টায় ফুলগাজী বাজারে ফুলগাজী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশে স্থাপিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধাদের মাঝে হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২ কোটি টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম মজুমদার, ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফুল ইসলাম, ফেনী এলজিইডির নির্বাহী প্রকোশলী শাহ আলম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও আনন্দপুর ইউপি চেয়ারম্যান হারুন মজুমদার, ফুলগাজী উপজেলা এলজিইডি প্রকোশলী মনির, ফুলগাজী উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল আলম আজমির, ফুলগাজী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মঞ্জুরা আজিজ, ফুলগাজী সদর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, দরবারপুর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, আওয়ামীলীগ নেতা সাকের পাটোয়ারীসহ ফুলগাজী উপজেলার মুক্তিযোদ্ধা ও ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় অনুষ্ঠানে অতিথিরা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল বাশারসহ উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের কাছে তাদের প্রত্যাশিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হস্তান্তর করেন।
সম্পাদনা: এমএসআই মজু:

Post a Comment