-
"জন্ম সনদ শিশুর অধিকার, বাস্তবায়নের দায়িত্ব সবার" এই স্লোগানকে সামনে রেখে ফুলগাজীতে জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালিত হয়েছে। ৬ অক্টোবর বিকালে ফুলগাজী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও র্যালীতে উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সাবিনা ইয়াসমিন, ফুলগাজী সদর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সম্পাদনাঃএমএসআই মজুঃ

Post a Comment