Monday, October 14, 2019

ফুলগাজীতে লাল তীর হাইব্রিড খিরা সেঞ্চুরির মাঠ দিবস পালন

ফুলগাজীতে লাল তীর হাইব্রিড খিরা সেঞ্চুরির মাঠ দিবস পালন
-
নিজস্ব প্রতিনিধিঃ
ফুলগাজীতে লাল তীর হাইব্রিড খিরা সেঞ্চুরির মাঠ দিবস পালিত হয়েছে। ১৪ অক্টোবর বিকালে ফুলগাজী উপজেলার নোয়াপুর ঈদগাহ মাঠে এই অনুষ্ঠান পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লাল তীর এর চেয়ারম্যান আবদুল আওয়াল মিন্টু। ফেনী বীজ ভান্ডারের স্বর্ত্বাধিকারী আবুল খায়ের মুন্সীর সভাপতিত্বে ও লাল তীরের নোয়াখালী জেলার আরএম কামাল হোসেন মামুনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কৃষিবিদ ফেনী জেলা ডিজিএম জহির আহম্মদ, লাল তীর কুমিল্লা ডিভিশনাল ম্যানেজার মনিরুল ইসলাম স্বপন ও উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ জয়েন উদ্দিনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদনাঃএমএসআই মজুঃ   

Post a Comment