ফুলগাজীর সময় ডেস্ক:
ফুলগাজী উপজেলা আ'লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আবদুল আলিম মজুমদারকে সভাপতি ও হারুন মজুমদারকে সাধারণ সম্পাদক নির্বাচিত ঘোষণা করা হয়েছে। ২২ সেপ্টেম্বর রবিবার উপজেলা আ'লীগ অায়োজিত সম্মেলনে ফেনী জেলা আ'লীগ নেতৃবৃন্দ এ দুজনকে নির্বাচিত করেন। আলিম পূর্বের কমিটির সাধারণ সম্পাদক আর হারুন সাংগঠনিক সম্পাদক ছিলেন। সর্বশেষ ২০১২ সালে উপজেলা আ'লীগের সম্মেলনে ফুলগাজীর প্রয়াত উপজেলা চেয়ারম্যান একরাম সভাপতি নির্বাচিত হন। তার নৃশংস হত্যাকান্ডের পর হাজী জামাল ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। বর্তমান সভাপতি আবদুল আলিম ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আর সাধারণ সম্পাদক হারুন মজুমদার আনন্দপুর ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। নবনির্বাচিত এ দুই নেতা তাদের উপর অর্পিত দায়িত্ব পালনে ফুলগাজীর সর্বস্তরের নেতাকর্মীদের সহযোগিতা চেয়েছেন।
সম্পাদনাঃ এমএসআই মজুঃ


Post a Comment